ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাড়ে ৬৭ লাখ টিকাদান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে এসব টিকা দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

তবে এদিন ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। দুই ডোজ মিলিয়ে এসব টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে।

এগুলো দেওয়া হয়েছে চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের ভ্যাকসিন।

বাংলাদেশে এ পর্যন্ত মোট পাঁচ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। এ মুহূর্তে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ টিকা মজুত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন চার কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা