ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চলছে বিশেষ টিকাদান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশজুড়ে চলছে করোনার বিশেষ টিকাদান কর্মসূচি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।

এ লক্ষ্যে সকাল ৯টা থেকে বিশেষ টিকাদান শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চার হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, এক হাজার ৫৪ পৌরসভায় প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নিয়েছেন। প্রতিটি ইউনিয়নে টিকাদানের বুথ খোলা হয়েছে। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকায় ২৫ বছরের বেশি বয়সী যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরও এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।

সারাদেশের সব ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৌরসভায় এ টিকা দেওয়া হবে। যারা নিবন্ধন করে খুদে বার্তা পাননি, তারাও এ কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। এ কর্মসূচিতে শুধু প্রথম ডোজ দেওয়া হবে। অধিকাংশ টিকা দেওয়া হবে সিনোফার্মের।

গর্ভবতী নারী ও দুগ্ধ দানকারী মায়েরা এ টিকা পাবেন না। ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৌরসভায় ৬ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকা নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেও টিকা দেওয়া হবে।

৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে বিশেষ টিকাদান কর্মসূচি চলছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উত্তর সিটিতে ৫৪টি কেন্দ্রে এই টিকাদান চলছে।

উত্তর সিটি এলাকায় বহু শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্র করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ে পাঠদান চলমান থাকায় সকাল ৯টায় টিকাদান শুরু করা যায়নি। উত্তর সিটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, বিদ্যালয়ে এসব কেন্দ্রে দুপুর আড়াইটা থেকে টিকাদান শুরু হবে।

শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত কেন্দ্রে টিকার জন্য মানুষের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকে সকাল ৮টার দিকেই টিকা কেন্দ্রে উপস্থিত হন। তবে পাঠদান চলতে থাকায় এখানেও টিকাদান শুরু করা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুধু প্রথম ডোজ দেওয়া হবে। আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ...

চরফ্যাশনে দুপুরের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থীশূন্য স্কুল, ক্ষুব্ধ ইউএনও

দুপুর গড়িয়ে প্রায় পৌনে ১টা। সরকারি প্রাথমিক বিদ্যা...

ভোলায় ১৮ জেলে আটক, ৩ লাখ মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুল...

ক্রসফায়ার' নিয়ে বক্তব্যে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফ...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা