স্বাস্থ্য

ঢাকায় ফাইজারের ২৫ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক: কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে পৌঁছেছে ফাইজারের আর ২৫ লাখ ডোজ টিকা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান এসে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে টিকার চালানটি আসে। টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ দেশে আসে ও দ্বিতীয় দফায় আসে আরও ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা। আজ আসা ২৫ লাখ ডোজ নিয়ে মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছালো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা