মৃত্যু
স্বাস্থ্য

রামেকে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: গত ২৪ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। রামেকের করোনা ইউনিটে পজিটিভ হয়ে ২৪ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮৭ জন। মোট ২৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ১১১ জন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৭টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা