স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ২

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন মারা গেছেন। এসময়ে এই ভাইরাসে ১০৬ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় শুক্রবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে ১টি ল্যাবে ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০৬ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এদের মধ্যে নগরীতে ৫৪ জন। বাকিরা অন্যান্য উপজেলার। নতুন শনাক্তের হার ৬.৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টা হিসেবে লোহাগড়া ১, চন্দনাইশে ৪, বাঁশখালী ১, বোয়ালখালীতে ৫, রাঙ্গুনিয়া ১, পটিয়ায় ১, ফটিকছড়িতে ১০, রাউজানে ৩, সীতাকুণ্ডে ৬, হাটহাজারীতে ১৫ ও মিরসরাইয়ে ৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সাতকানিয়া, আনোয়ারা ও সন্দ্বীপ উপজেলায়া কেউ আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৬৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে নগরেরই ৭৩ হাজার ১২ জন। বাকি ২৭ হাজার ৬৫৪ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের একজন নগরের ও একজন উপজেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৬৩ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা