স্বাস্থ্য

৫৫ লাখ নারীর টিকার ডোজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ৫৫ লাখ ৩০ হাজার ৪০৫ নারীর করোনা টিকার ডোজ সম্পন্ন হয়েছে। অর্থ্যাৎ তারা দুই ডোজ সম্পন্ন করেছেন। অপরদিকের ৭৭ লাখ ২৩ হাজার ৯৯৬ পুরুষ দুই ডোজ সম্পন্ন করেছেন। প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ পুরুষ এবং ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ নারী। সবমিলিয়ে দেশে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে।

মোট প্রয়োগ হওয়া টিকার ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা ১ লাখ ৯১১ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৪৬ লাখ ১১ হাজার ৪৭৩ জন প্রয়োগ হয়েছে।

আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ৬৯০ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা