স্বাস্থ্য

ডাক্তার নিয়োগের চূড়ান্ত ফল

নিজস্ব প্রতিবেদক: দেশের চিকিৎসা খাতে সেবা বাড়াতে চার হাজার ডাক্তার নিয়োগের চুড়ান্ত ফল ঘোষণা করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ (বৃহস্পতিবার) এই সুপারিশ করা হবে। বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হবে। দুই হাজার ডাক্তার ও পাঁচ হাজার নার্স নিয়োগ সুপারিশ করবে পিএসসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪২তম বিসিএসের মাধ্যমে নতুন করে চার হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। বিকাল সাড়ে ৩টায় পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এই নিয়োগের সুপারিশ অনুমোদন করা হবে। এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে ছুটির দিনেও কাজ করেছেন পিএসসি কর্মকর্তারা।

এর আগে করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে পদ থাকা সত্ত্বেও প্রায় সাড়ে ১১ হাজার পদে কোনো ডাক্তার নিয়োগ করা হয়নি। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথম ধাপে সাড়ে ৪ হাজার এবং ২০২০ সালে মে মাসে আরও অতিরিক্ত ২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং চলমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার নতুন করে পরীক্ষা নিয়ে ২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসাবে ২০২০ সালের ৭ ডিসেম্বর ৪২তম বিশেষ বিসিএসের সার্কুলার প্রকাশিত হলে সাড়ে ৩১ হাজার আবেদনপত্র জমা পড়ে। পরে আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা