স্বাস্থ্য

একদিনে সাড়ে ১১ লাখ টিকাদান

নিজস্ব প্রতিবেদক: গণটিকা কর্মসূচির আওতায় দ্বিতীয় দফায় দ্বিতীয় দিন বুধবার (৮ সেপ্টেম্বর) ১১ লাখ ৫৪ হাজার ১৬৭ জন টিকা পেয়েছেন। এদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ লাখ ৭৯৪ জন। ৮ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এদিন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে মোট তিন কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জন। এক কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেওয়া এক কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪০১ পুরুষ এবং ৮৬ লাখ ৬৬ হাজার ৪৫৮ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৭৩ লাখ ৬১ হাজার ৪৫০ পুরুষ এবং ৫২ লাখ ২০ হাজার ৯২ নারী।

স্বাস্থ অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা পেতে ৪ কোটি ২ লাখ ৪৭৪ জন নিবন্ধন করেছেন। ৩ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২১৩ জন এনআইডি দিয়ে এবং ৫ লাখ ৩৬ হাজার ২৬১ জন পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা