স্বাস্থ্য

৩ কোটি ২৭ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মোট তিন কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জন। এক কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেওয়া এক কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪০১ পুরুষ এবং ৮৬ লাখ ৬৬ হাজার ৪৫৮ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৭৩ লাখ ৬১ হাজার ৪৫০ পুরুষ এবং ৫২ লাখ ২০ হাজার ৯২ নারী।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৭৩ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ ৯১১ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা এক কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮৭ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৪২ লাখ ৯০ হাজার ৭৩০ ডোজ প্রয়োগ হয়েছে।

কোভিশিল্ড নেওয়া ৭৪ লাখ ২৩ হাজার ৬১৫ পুরুষ এবং ৪৬ লাখ ৭২ হাজার ৩৫৮ নারী। এরমধ্যে ৬৭ লাখ ২৩ হাজার ৮৯৯ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৭২ হাজার ৭৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ৪০ লাখ ৭১ হাজার ৭৮৫ পুরুষ এবং ২৬ লাখ ৫২ হাজার ১১৪ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৩৩ লাখ ৫১ হাজার ৮৩০ পুরুষ এবং ২০ লাখ ২০ হাজার ২৪৪ নারী। ঢাকার সাতটি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ৮৬ হাজার ১৬৭ পুরুষ এবং ১৪ হাজার ৭৪৪ নারী।

গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে আজ পর্যন্ত এই টিকা নেওয়া ৮৮ লাখ ৩১ হাজার ৩৯১ পুরুষ এবং ৫৭ লাখ ৩৫ হাজার ৭৪৩ নারী। দেশের সিটি করপোরেশনগুলোতে গত ১৩ জুলাই থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা