স্বাস্থ্য

বিমানবন্দরে টিকার প্রবাসী কল্যাণ ডেস্ক

সাননিউজ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশগামী কর্মীদের করোনা টিকা দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। সভায় এ কথা জানানো হয়।

সভায় অংশগ্রহণ করেন- কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আয়েশা ফেরদাউস, মো. সাদেক খান, মোয়াজ্জেম হোসেন রতন এবং মো. ইকবাল হোসেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য মো. মুজিবুল হক, আদিবা আনজুম মিতা এবং শামীম হায়দার পাটোয়ারী বৈঠকে অংশগ্রহণ করেন।

বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষে বিশেষ আমন্ত্রণে শিরীন লিরা, ড. সি আর আবরার, সৈয়দ সাইফুল হক, ফরিদা ইয়াসমীন এবং সুমাইয়া ইসলাম সভায় যোগদান করেন।

সভায় বিদেশগামী প্রবাসী কর্মীদের করোনা টিকা প্রদান কার্যক্রমের বিষয়ে মন্ত্রণালয়ের ব্যবস্থা; প্রবাসে প্রবাসী কর্মীর সন্তানদের জন্য বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অভিবাসী কর্মী নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ সংশোধন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়নে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং অভিবাসন বিষয়ক পার্লামেন্টারিয়ান ককাসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় নিয়ে আলোচনা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা