স্বাস্থ্য

এসএমএস ছাড়াই টিকা পাবে গর্ভবতী ও দুগ্ধদানকারী মা

নিজস্ব প্রতিবেদক: গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা নিবন্ধনের পরই কোভিড-১৯ টিকা নিতে পারবেন। এ জন্য আর এসএমএসের অপেক্ষা করতে হবে না। তবে এ ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে শারীরিক অবস্থার চিকিৎসকের পরামর্শপত্র।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব তথ্য জানান।

এ বিষয়ে শামসুল হক বলেন, গর্ভবতীদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গর্ভবতীদের টিকার জন্য নিবন্ধন করতে হবে। মুঠোফোনে এসএমএস না পেলেও যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সেখানে গেলেই তারা টিকা পাবেন। চিকিৎসকের পরামর্শপত্র সঙ্গে রাখতে হবে। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়াও তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সুবর্ণ কার্ডের মাধম্যে যাতে টিকা নিতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে।

সান নিউজ/এএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা