সংগৃহীত ছবি
শিক্ষা

একাদশে ভর্তিতে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের যেসব শিক্ষার্থী এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন

একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, গত ২৯ থেকে ৩০ মে তারিখের মধ্যে এসএমএস গেইটওয়ের সমস্যার কারণে যারা সাইন আপ করা সত্ত্বেও এসএমএস পাননি এবং লগ ইন করতে পারেননি, তাদেরকে পুনরায় সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর লগ ইন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন : ইবির ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার ১ জুন

এর আগে রোববার জানানো হয়, একাদশ শ্রেণিতে ভর্তি ফি পরিশোধে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখন থেকে অনলাইনে সহজেই ফি পরিশোধ করা যাবে বলে জানিয়েছে ভর্তি সংক্রান্ত কমিটি।

এতে বলা হয়েছে, আবেদনকারীদের আবেদন ফি পরিশোধ-সংক্রান্ত সমস্যা লাঘবের নিমিত্তে বিকাশের মাধ্যমে সরাসরি আবেদন ফি পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে লগইন করে পোর্টাল থেকে নিশ্চিত হওয়া যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে

এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল, তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন।

পরে ‘লিংক অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিংক ভুল দেখানো-সংক্রান্ত একটি ত্রুটি ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা