ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবির ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার ১ জুন

নজরুল ইসলাম জিসান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১ জুন শুরু হবে। চলবে ৩ জুন পর্যন্ত।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে

অনুষদ ভবনের চতুর্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯ টা হতে বিকাল ৪ টা) এ সাক্ষাৎকার নেয়া হবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র দেয়া হবে এবং সাক্ষাৎকারের দিন থেকে ৯ জুলাইয়ের মধ্যে অগ্রণী ব্যাংক ইবি শাখায় প্রয়োজনীয় ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কোন ভর্তিচ্ছু বিভাগ পরিবর্তন করতে চাইলে আগামী ১০-১৩ জুলাই পর্যন্ত আবেদন করতে বলা হয়েছে। এক্ষেত্রে তাকে আবেদনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় জমা দিতে হবে।

আরও পড়ুন: নানা সমস্যায় জর্জরিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়

এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৪ ও ১৫ জুলাই ২য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তাদেরও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।

উল্লেখ্য, আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা