স্বাস্থ্য

২ কোটি ৭৬ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে এ পর্যন্ত দুই কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩১৬ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জন প্রথম ডোজ নিয়েছেন। ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ৪৫৮ পুরুষ এবং ৮১ লাখ ৫০ হাজার ৫৪৯ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৫১ লাখ ৯৪ হাজার ৭৪৮ পুরুষ এবং ৩৩ লাখ ৩১ হাজার ৫৬১ নারী।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার ২০৩ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের ৯৯ হাজার ৯৭৪ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ১ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৩৫ লাখ ১৮ হাজার ১৩৮ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার নেওয়া ৭১ লাখ ৩৬ হাজার ৫২ পুরুষ এবং ৪৩ লাখ ৯৪ হাজার ১৫১ নারী। এই টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬১ লাখ ৮১ হাজার ৯৫৫ জন এবং ৫৩ লাখ ৪৮ হাজার ২৪৮ জন দ্বিতীয় ডোজ।

ঢাকার সাত কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ৮৫ হাজার ৪৫৭ পুরুষ এবং ১৪ হাজার ৫১৭ নারী। গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এ টিকা নেওয়া ৬৮ লাখ ৩১ হাজার ২৮৮ পুরুষ এবং ৫৬ লাখ ২৭ হাজার ৭১৩ নারী।

এছাড়া দেশের সিটি সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নেওয়া ২০ লাখ ৭২ হাজার ৪০৯ পুরুষ এবং ১৪ লাখ ৪৫ হাজার ৭২৯ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা পেতে ৩ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা