স্বাস্থ্য

আবারো সর্বোচ্চ শনাক্তের রেকর্ড চট্টগ্রামে

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৬৬ জনের দেহে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

শুক্রবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৪৬৬ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই এক হাজার ৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২১৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬০ হাজার ৯০৭ জন। বাকি ২০ হাজার ৩১০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের পাঁচজন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা