স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর প্রকোপ হু হু করে বাড়ছে। গত একদিনে সারাদেশে ১৯৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে শুধু রাজধানীতেই ১৮১ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ৮ হতে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হয় বলে বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৬১৮ জন রোগী রয়েছেন। অন্যান্য বিভাগে ২৪ জন রোগী রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি হতে ২৯ জুলাই পর্যন্ত ২ হাজার ২৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৬ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৩৬টি মামলায় সর্বমোট ৪ লক্ষ ৪২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৫ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে ১০টি মামলায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে ২টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে ৪টি মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা, ৫ নম্বর অঞ্চলে ৪টি মামলায় ৪২ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে ১টি মামলায় ৫ হাজার টাকা, ৭ নম্বর অঞ্চলে ২টি মামলায় ৪২ হাজার টাকা, ৮ নম্বর অঞ্চলে১০টি মামলায় ৫ হাজার ৪০০ টাকা এবং ৯ নম্বর অঞ্চলে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩৬টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৪ লক্ষ ৪২ হাজার ৩০০ টাকা।

এ সময় এলাকাগুলোতে মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার কথা জানান। সাথে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা