স্বাস্থ্য

ছেলের জন্য আইসিইউ ছেড়ে ওপারে মা

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীতে মায়ের কোন বিকল্প নেই। চলে না কারো সাথে তুলনা। কোন কিছু দিয়েই মা’র স্নেহ, ত্যাগ, মমতা এমনকি ভালোবাসা মূল্যায়ন বা বিশ্লেষণ করা যায় না। এমন আরও একটি বিরল ঘটনা ঘটেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে। ৬৫ বছর বয়সী মা নিজের ৩৮ বছরের সন্তানের জন্য নিজের আইসিইউ বেড ছেড়ে দিয়েছেন। সেই বেডে চিকিৎসা চলছে ছেলের। তবে সেই স্নেহময়ী মা আর পৃথিবীতে বেঁচে নেই। পাড়ি জমিয়েছেন ওপারে।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে এ ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ও সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

তিনি বলেন, ছেলে শিমুল পালকে আইসিইউতে নেয়ার দুই ঘণ্টা পর মার মৃত্যু হয়েছে। এখন ছেলেটির অবস্থাও আশঙ্কাজনক।

জানা গেছে, চট্টগ্রামের সিএনবি কলোনী এলাকার ৬৫ বছর বয়সী মা ও ৩৮ বছর বয়সী ছেলে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ২২ জুলাই তাকে আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা। ছেলে ভর্তি ছিলেন সাধারণ ওয়ার্ডে। ধীরে ধীরে ছেলের অবস্থাও খারাপ হতে থাকে। তারই একপর্যায়ে মঙ্গলবার আইসিইউয়ের প্রয়োজন হয় ছেলের। হাসপাতালটির ১৮টি আইসিইউ বেডেই রোগী ভর্তি তখন। ছেলের জন্য আইসিইউ না পাওয়ার সংবাদ চলে যায় আইসিইউতে ভর্তি থাকা মায়ের কানে। তাতেই ছটফট করতে থাকেন মা। নিজের হাতে লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ছেলেকে আইসিইউতে আনতে চিকিৎসকদের ইশারা দেন বৃদ্ধ মা।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, শত চেষ্টা করেও মাকে বোঝাতে পারেনি আমরা। বাধ্য হয়ে মাকে নামিয়ে ছেলেকে তোলা হয় আইসিইউতে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা হাসপাতালের আইসিইউ থেকে নামার ঘণ্টা দুয়েকের মধ্যেই মারা যান। অন্যদিকে জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছেন ছেলে।

বর্তমানে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে কোথাও আইসিইউ শয্যা খালি নেই। সবগুলো আইসিইউ বেড রোগীতে পরিপূর্ণ বলে জানা গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা