স্বাস্থ্য

রাতে তিন ধাপে আসছে ৩০ লাখ টিকা

কূটনৈতিক প্রতিবেদক: চীনা কোম্পানি সিনোফার্ম থেকে সরকারের কেনা কোভিড-১৯ টিকার আরও ৩০ লাখ ডোজ আসছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে তিনটি বিমানে এসব টিকা আসার কথা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, আজ রাত ১০টা, ১টা ও ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের প্রায় ৩০ লাখ ডোজ টিকা আসবে। বাংলাদেশ বিমানে এসব টিকা আসার কথা রয়েছে।

গত ১২ মে চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। সেটাই ছিল চীন থেকে আসা টিকার প্রথম চালান। উপহারের টিকার দ্বিতীয় চালানে ৬ লাখ ডোজ টিকা আসে গত ১৩ জুন।

এছাড়া ৩ জুলাই এবং ৪ জুলাই দুটি ফ্লাইটে ১০ লাখ করে ২০ লাখ ডোজ, ১৭ জুলাই ১০ লাখ ডোজ এবং ১৮ জুলাই ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পর সিনোফার্মের টিকা কিনেছে।

এছাড়া কোভ্যাক্স থেকে মডার্না, ফাইজারের টিকা এসেছে বাংলাদেশে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা