স্বাস্থ্য

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৩ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা বলেন, ‘বর্তমানে ২২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৬৮ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬০ জন।’

মো. মেজবাউল আলম আরও বলেন, শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ। ‘কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২০৭ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে কুমারখালী উপজেলায় ১৩ জন, দৌলতপুর উপজেলায় চারজন, ভেড়ামারা উপজেলায় আটজন,কুষ্টিয়া সদর উপজেলায় ৩৬ জন, মিরপুর উপজেলায় চারজন ও খোকসা উপজেলায় দুইজন।

কুষ্টিয়ায় জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১২ হাজার ৯৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা