স্বাস্থ্য

রোগীর ছুরিকাঘাতে দুই নার্সসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীর ছুরিকাঘাতে দুই নার্স ও এক ওয়ার্ড বয় আহত হয়েছেন। তাঁদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) গভীর রাতে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে নার্স মিতু রেখার (২৪) অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। আহত অন্যরা হলেন নার্স ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫) এবং ওয়ার্ড বয় মো. সাগর (২৫)।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী শুক্রবার (২৩ জুলাই) বিকেলে বলেন, উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মো. সবুজ (২৪)। গতকাল রাত দেড়টার দিকে সবুজ হঠাৎ করেই ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

এ সময় কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাঁদের বাঁচাতে গেলে সাগরকেও ছুরিকাঘাত করা হয়। আহত তিনজনই শিন-শিন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে করোনা রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাঁকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। হামলার কারণ জানা যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আজ বিকেলে বলেন, মামলা হলে করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর সাগরকে গ্রেফতার দেখানো হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা