স্বাস্থ্য

খুলনার তিন হাসপাতালে মৃত্যু ৮ 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) খুলনার ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনার রূপসার সুকুরুন্নেছা (৭২), বাগেরহাটের মোল্লাহাটের ঝর্ণা (৪৫), রামপালের এনামুল হাসান (৪৭), যশোরের কেশবপুরের রেখা রানী ঘোষ (৬৫),ফকিরহাটের লকপুরের সাবিনা খাতুন (৩৬) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার মোর্শেদা বেগম (৬০)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৫ জন এবং আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

খুলনা জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, নগরীর বসুপাড়া মেইন রোডের আফরোজা বেগম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নগরীর দৌলতপুর খান এ সবুর রোডের জালাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (৬৬) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৫ জন। এ সময় ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৮৭ শয্যার করোনা ইউনিটে ৬৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। আইসিইউতে ভর্তি রয়েছেন সাতজন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা