স্বাস্থ্য

সিলেটে আক্রান্ত ৫৫ ভাগ, মৃত্যু ৬

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে গত ২৪ ঘণ্টায় ৭১১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ। একদিনে শনাক্তের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে সর্বোচ্চ ৪৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। করোনায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে

শনিবার (১০ জুলাই) এ তথ্য জানা গেছে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৯২ জন, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ৫৪ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪১ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।

এর মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৩ হাজার ১২ জন এবং মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে চারজন সিলেট জেলার, একজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা