স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রামে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬০৩ জন এবং মারা গেছেন ৩ জন। এদের ২ জন নগরের এবং একজন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি শনিবার (১০ জুলাই) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের ১২টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২১ জনের মধ্যে ৭১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৭১ জনের মধ্যে ২০৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৯ জনের মধ্যে ৫৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২০ জনের মধ্যে ৭৩ জনের করোনা শনাক্ত হয়।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ হাপসপাতালে ১১ জনের মধ্যে কারোই করোনার বিষ পাওয়া যায়নি। এছাড়া ৮৮ জনের এন্টিজেন টেস্টে ৩৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৮২ জনের মধ্যে ৫৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৯ জনের মধ্যে ২৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ জনের মধ্যে ২২ জন, মেডিকেল সেন্টারে ২০ জনের মধ্যে ৯ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জনের মধ্যে ৪০ জনের করোনা পজেটিভ আসে।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৯৯ জনে। আর নতুন ৩ জনসহ এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭ জনে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা