স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়ে ৭৮৩, মৃত্যু ১০

চট্টগ্রাম ব্যূরো :

গতকালের চেয়ে আজ শুক্রবার চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়ে দাড়িয়েছে ৭৮৩ জনে। মৃত্যু দাড়িয়েছে ১০ জনে। গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান। সেই থেকে চট্টগ্রামে এ যাবত একদিনে করোনা শনাক্তের এটাই সর্বোচ্চ রেকর্ড।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি শুক্রবার (৯ জুলাই) দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৫১০ জন নগরের ও ২৭৩ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ৬৩ হাজার ৬৯৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হলেন। এর মধ্যে ৪৯ হাজার ২৮২ জন নগরের ও ১৪ হাজার ৪১৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে দুইজন নগরের ও ৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৫৪ জন। এর মধ্যে ৪৮৮ জন নগরের ও ২৬৬ জন উপজেলার বাসিন্দা। এর আগের দিন বৃহস্পতিবার চট্টগ্রামে করোনা শনাক্ত ছিল ৭১৩ জন। মৃত্যু ছিল ৯ জন। আর সেটাই ছিল সেদিনের রেকর্ড।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা