স্বাস্থ্য

চিকিৎসকসহ ৮ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন পর্যন্ত চিকিৎসকসহ ৮ হাজার ২৮৩ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে প্রাণ হারিয়েছে ১৬২ জন চিকিৎসক বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য জানায় সংগঠনটি।

বিএমএ জানায়, আট হাজার ২৮৩ জনের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪ জন, নার্স দুই হাজার ২৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন। গত ৬ জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এবং করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মোট ১৬২ জন চিকিৎসক মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান গত বছরের ১৫ এপ্রিল। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা