স্বাস্থ্য
চমেক হাসপাতাল

করোনা জেনে পালালো স্বামী, স্ত্রীর মৃত্যু

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রামের আগ্রাবাদের মৌলভীপাড়া থেকে আসমা আক্তার (৩৮) নামের এক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্বামী মোজাম্মেল হক । কিন্তু হাসতাপালে র‌্যাপিড টেস্টে করোনা আক্রান্ত জানার পর স্ত্রীকে রেখে পালিয়ে যান তিনি। পরে বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে আসমা আক্তার মৃত্যুবরণ করেন।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে এ তথ্য জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, মঙ্গলবার আসমা আক্তারকে তার স্বামী হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করান। প্রাথমিকভাবে র‌্যাপিড টেস্টে আসমার করোনা শনাক্তের বিষয়টি জেনে স্বামী মোজাম্মেল পালিয়ে যায়।

পরে তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এরপরও হাসপাতালে চিকিৎসা দেওয় হয় আসমা আক্তারকে। কিন্তু তাকে বাচানো সম্ভব হয়নি। স্বজনহীন আসমা আক্কারের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, নগরীর ডবলমুরিং থানার মাধ্যমে আগ্রাবাদের মৌলভীপাড়ায় স্বামী মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগর চেষ্টা করছে পুলিশ। তাকে না পেলে বেওয়াারিশ হিসেবে আসমা আক্তারের লাশ দাফন করা হবে।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা