স্বাস্থ্য
করোনা সংক্রমণ রোধে

অক্সিজেন-শয্যা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও আক্রান্ত রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে দেশের সব বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

সারাদেশে করোনার প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে এ ভিডিও কনফারেন্স করা হয়।

মুখ্যসচিব করোনার উপসর্গ বা লক্ষণযুক্ত সব ব্যক্তিকে অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানান। প্রয়োজনে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

এ ছাড়াও অক্সিজেন সরবরাহ বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে করোনার রোগীদের শয্যা সংখ্যা বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেন তিনি।

গত বছর দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর হাসপাতালে চিকিৎসাসেবার অপ্রতুলতা, শয্যা, বিশেষ করে অক্সিজেন সরবরাহে অবকাঠামোর ঘাটতি আর নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর অভাবের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা