স্বাস্থ্য

টিকার নিবন্ধন করা যাবে মাইজিপি অ্যাপে

নিজস্ব প্রতিদেবক: মাইজিপি ব্যবহারকারীরা এখন থেকে কোভিড-১৯ টিকার জন্য (https://surokkha.gov.bd/) ‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার (৮ জুলাই) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তাতে বলা হয়েছে, মাইজিপি ব্যবহারকারীরা অ্যাপের ‘হোয়াট’স নিউ’ সেকশনে সুরক্ষা পোর্টালে প্রবেশের জন্য নতুন যুক্ত হওয়া কার্ড পাবেন। কার্ডটিতে ক্লিক করার পর ব্যবহারকারীদের সরাসরি ‘সুরক্ষা’ পোর্টালের ওয়েবপেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা জীবন রক্ষাকারী কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারবেন।

গ্রামীণফোনের বক্তব্য, এই উদ্যোগটি টিকা নিবন্ধনের সার্বিক প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সুরক্ষা পোর্টালের মাধ্যমে টিকা নিবন্ধনের স্ট্যাটাস আপডেট দেখা যাবে, টিকা কার্ড ও টিকা দেয়ার পরে সনদ সংগ্রহ করা যাবে এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, দীর্ঘমেয়াদে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। http://mygp.li/spo মাইজিপি অ্যাপের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা