স্বাস্থ্য

টিকা তৈরির অনুমতি পেলো ইনসেপ্টা 

নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

রোববার (১৬ মে) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা নানা বিষয় বিবেচনা করে ইনসেপ্টাকে সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। চলতি মাসেই তারা কাজ শুরু করবে।

সোমবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে অধিদফতর।

দেশে ২৮ এপ্রিল চীনের টিকা সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। এর মধ্যে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন।

গত দুই মাসে দেশে টিকার কোনো চালান আসেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে, তা কেউ বলতে পারছে না। চুক্তির পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত দুটি চালানে ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে ৩৩ লাখ ডোজ টিকা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা