স্বাস্থ্য

দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়ে সংকট

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১৪ লাখ ৪০ হাজার মানুষের দ্বিতীয় ডোজের শতভাগ টিকা দেওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরও করোনাভাইরাসের টিকার এই সংকটের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তবে কবে নাগাদ সংকট কাটবে তা নিশ্চিত করে বলতে পারছেনা সংশ্লিষ্ট এ অধিদপ্তর।

প্রসঙ্গত,বর্তমানে বাংলাদেশে দেওয়া হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ এই টিকা আমদানি করছে। তবে গত মার্চের শেষ দিকে সেরামের টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর থেকেই টিকার দ্বিতীয় চালান নিয়ে সংকটে পরে বাংলাদেশ।

দ্বিতীয় ডোজের শতভাগ টিকা দেওয়ার সংকটের কথা স্বীকার নিয়েস্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলছেন, যে পরিমাণ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মজুত আছে তাতে করে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের শতভাগকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। রবিবার (১৬ মে) স্বাস্থ্য বুলেটিনে তিনি তথ্য জানান।

নাজমুল ইসলাম বলেন, আমাদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া চলছে। এখন পর্যন্ত যা মজুত আছে দ্বিতীয় ডোজ যাদের পাওয়ার কথা তাদের শতভাগকে আমরা দিতে পারবো না। বিভিন্ন কূটনৈতিক মাধ্যমসহ অন্যান্য চ্যানেলে যোগাযোগ চলছে। আমরা আশা করছি, অ্যাস্ট্রাজেনেকার টিকার যে ঘাটতি আছে, ভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারবো। আমরা ৮ সপ্তাহের ব্যবধানে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি কোনও কোনও দেশে ১৬ সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে। কাজেই সে ক্ষেত্রে কিছু সময় আমরা পাচ্ছি।

তিনি বলেন, চীনের সঙ্গে যে আলোচনা চলছে সিনোফার্ম ভ্যাকসিন নিয়ে, আমরা আশা করছি, এই মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে আশার খবর শোনাতে পারবো।

ভ্যাকসিন কার্যক্রম বন্ধ হওয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক পরচালক আরও বলেন, হাসপাতালগুলোতে কী পরিমাণ মজুত আছে তার ওপর নির্ভর করে কবে নাগাদ বন্ধ হতে পারে। আমাদের কাছে যে পরিমাণ মজুত আছে তাতে সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারবে বলে ধারণা। তবে এটি প্রতিষ্ঠানভেদে এক-দুই দিন কম বেশ হতে পারে।

কারও যদি আজকে মজুত শেষ হয়ে যায়, তাহলে কালকে কাউকে আর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। মজুত শেষ হয়ে গেলে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা নতুন করে সংগ্রহ করতে না পারি। যারা অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তাদের অন্য কোম্পানির ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজ নেওয়ার সুযোগ নেই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা