স্বাস্থ্য

বিশ্বে একমাস পর করোনার সর্বোচ্চ সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হলে কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে সংক্রমণ। কিন্তু নতুন একাধিক স্ট্রেইন ছড়িয়ে পড়ায় ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে।

শুক্রবার (১২ মার্চ) ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৭৭ হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে যা গত ৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যাবৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। অবশ্য আগের দিন এই সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। এর আগে ৭ মার্চ ৫ হাজার ৯৯২ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে বাড়তে থাকে করোনায় মৃত্যু।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১১ কোটি ৯১ লাখ ১৪ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৬ লাখ ৪১ হাজার ৭৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯ কোটি ৪৭ লাখ ২৫ হাজার।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে সর্বোচ্চ ৭৮ হাজারের বেশি সংক্রমিত হয়েছে। একই সময়ে দেশটিতে মারা গেছে ২ হাজার ২০২ জন। আগের দিনও দেশটিতে ২ হাজারের বেশি মানুষ করোনায় মারা যান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা