স্বাস্থ্য

ফ্রি কিডনি ক্যাম্প করবে ইউনিভার্সেল মেডিকেল

নিজস্ব প্রতিবেদক : ১১ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে ফ্রি কিডনি ক্যাম্প। এতে স্বনামধন্য নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট ও ভাসকুলার সার্জনরা বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেবেন।

আগামী ১১ মার্চ সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতাল ক্যাম্পাসে এ ক্যাম্প চলবে। রোগীদের বিনা মূল্যে কিডনি-বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেবেন ইউরোলজিস্ট মেজর জেনারেল প্রফেসর ডা. মো. শহীদুল ইসলাম, কিডনি রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, সহকারী অধ্যাপক (ইউরোলজি) ডা. আহমেদ শরীফ, সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. মাকসুদা বেগম মনি ও কার্ডিওভাসকুলার সার্জন ডা. কাজী নুরুল হাসান।

ক্যাম্পে আসা রোগীরা সেদিন হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় পাবেন। রেজিস্ট্রেশনের জন্য কল করতে হবে ০৯৬০৬ ১১১ ২২২ ও ০১৮৪১ ৪৮০ ০০০ নম্বরে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা