স্বাস্থ্য

ভ্যাকসিন নিয়েছেন ৪১ লাখ, নিবন্ধন করেছেন ৫৩ লাখ

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন, নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ৮৭২ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৯০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৫ হাজার ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৫৭৫ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৫৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৬৭৬ জন, খুলনা বিভাগে ১৪ হাজার ৭৪৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১২৩ জন আর সিলেট বিভাগে ৩ হাজার ৭৪৫ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা