জাতীয়

সর্বোচ্চ শনাক্ত, আরও ৫০ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : গতমাসে হঠাৎ করোনার প্রকোপ বৃদ্ধির পর থেকে একে একে প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় সংক্রমিত হয়ে আরও ৫০জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জন। এ সময়ে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন। যা এ পর্যন্ত বাংলাদেশে একদিনে সংক্রমণের দিক থেকে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা সংক্রমণে আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা