স্বাস্থ্য

টিকা গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করলেন খুলনা সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক নিজে করোনা ভ্যাকসিন (টিকা) গ্রহ‌ণ করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদও করোনা টিকা গ্রহণ করেন।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেএম আব্দুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট ১ লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে, এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৯৬০ ডোজ দেয়া হবে। মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় ৩টি করে মোট ২৭টি টিম কাজ করবে ।

খুলনা মহানগরে ১৩টি এবং প্রত্যেক উপজেলায় ৩টি হিসাবে মোট ৪০টি কেন্দ্রে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ১৫০ জন হিসাবে দিনে ৬ থেকে সাড়ে ৬ হাজার জনকে টিকা দেওয়া হবে।

প্রথমিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে ১৫টি ক্যাটাগরির লোককে এই টিকা দেওয়া হবে। ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

সান নিউজ/খায়রুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা