স্বাস্থ্য

সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান তাপসের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘সবাই নির্ভয়ে টিকা দিন। আমরা করোনা মুক্ত হবো।’

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ আহ্বান জানান।

তাপস বলেন, ‘গত বছরের মার্চ মাসে সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা মহামারিতে আক্রান্ত হয়। আমাদের প্রধানমন্ত্রী তার অত্যন্ত দূরদর্শী চিন্তা ও চেতনার মাধ্যমে এটা মোকাবিলা করেছেন।’

সারাবিশ্ব যখন টিকা নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং হতাশা বিরাজমান, তখন আমরা গরিব দেশ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে সঠিত সময়ে আমরা টিকা পেয়েছি। মেয়র সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নির্ভয়ে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করুন এবং টিকা গ্রহণ করবেন। আমরা টিকার মাধ্যমে করোনা থেকে মুক্তি পাবো।’

অনুষ্ঠান শেষে শাহ আলম নামে নিবন্ধিত এক ব্যক্তি টিকা নেন। প্রথম দিনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকা গ্রহণের জন্য ৫৬ জন ব্যক্তি নিবন্ধন করেছেন। প্রসঙ্গত, ডিএসসিসি এলাকায় সচিবালয় ক্লিনিক, ফুলবাড়িয়া সরকারি কর্মজীবী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, আজিমপুর মা ও শিশু হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পিলখানার বিজিবি হাসপাতাল ও ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং ডিএসসিসি পরিচালিত বংশালের কসাবটুলী নগর মাতৃসদন, হাজারীবাগ নগর মাতৃসদন, ধলপুর নগর মাতৃসদন, উত্তর মুগদা মাতৃসদন ও খিলগাঁওয়ের তিলপাপাড়া মাতৃসদন কেন্দ্রেও দেওয়া হবে করোনার টিকা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা