স্বাস্থ্য

বোয়ালমারীতে করোনার প্রথম টিকা নিলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় করোনার টিকা প্রথম গ্রহণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)।পাশাপাশি নিজে গ্রহণের মাধ্যমে অত্র উপজেলায় টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, বোয়ালমারী উপজেলার ৩৭৮ জন করোনা টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। এই উপজেলার জন্য ৮ হাজার ৫০ টি ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে এবং তা ইতোমধ্যেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে।

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা