জাতীয়

আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, আছে, থাকবে-তাপস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং আগামীদিনেও থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র তাপস। আজ শনিবার (১৭ জুলাই) দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও কর্মহীন ২ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তাপস এ মন্তব্য করেন।

তাপস আরও বলেন, ‘প্রধানমন্ত্রী এদেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষমাত্রায় সহানুভূতিশীল। তার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশের দরিদ্র, অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষের পাশে থেকে, এ দেশের মানুষকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে বদ্ধপরিকর। তাই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় এদেশের মানুষের পাশে ছিল, পাশে আছে এবং আগামী দিনেও পাশে থাকবে।"

খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও আধা কেজি মশুরের ডাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৫৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরে আলম, ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শেফালী আক্তার, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সরকার এবং ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা