জাতীয়

ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাস ঠেকাতে নানাধারণে পদক্ষেপ নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় কাউন্টার এর পরির্বতে ট্রেনের টিকিটগুলো অনলাইনে বিক্রি সিধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। এদিকে ঈদকে কেন্দ্র করে চিরচেনা ভিড় নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে।

অনলাইনে টিকিট বিক্রি করায় কাউন্টারগুলোতে নেই টিকিট প্রত্যাশীদের কোনও লাইন। শারীরিক দূরত্ব নিশ্চিতে ট্রেনগুলোর আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করায় স্টেশনে যাত্রীদের কোনও চাপ নেই।

লকডাউন শিথিল হওয়া পর গত বুধবার সকাল থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। ফলে যাত্রীদের কাউন্টারে লাইনে দাঁড়ানোর সুযোগ নেই। শনিবার (১৭ জুলাই) স্টেশনে দেখা গেলো কাউন্টারগুলো ফাঁকা।

স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, কাউন্টারে টিকিট বিক্রি হওয়া মানুষের ভিড় কমেছে। শুরুতে দুই দিন টিকিটের জন্য কেউ কেউ আসলেও এখন আর সেই ভিড় নেই।

রেলওয়ে জানিয়েছে, লকডাউন শিথিল হওয়ায় ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলবে। যদিও স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

রেল স্টেশনে দেখা গেছে, মানুষজনের ভিড় এড়াতে মাইকিং করছে রেল কর্মীরা। মাস্ক ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানুষজনের জটলা হলেই সরিয়ে দেওয়া হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা