স্বাস্থ্য

ভ্যাকসিন নিলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তার আগে ঢাবি উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও শিক্ষক নেতা এ এস এম মাকসুদ কামালও ভ্যাকসিন নিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনা ভ্যাসকিন নেওয়ার পর অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই সঠিক সময়ে টিকা নেওয়ার মাধ্যমে এই দুর্যোগ থেকে আমরা দ্রুতই পরিত্রাণ পেতে পারবো। আমার বিশ্বাস খুব অল্প সময়ে সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরে আসবে।’

এছাড়াও এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নিয়েছেন হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতি এম ইনায়েতুর রহিম, মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি কাজী জিনাত হক। এই হাসপাতালের চিকিৎসক ও কর্মীরাও টিকা নিচ্ছেন।

বিএসএমএমইউ-তে এ পর্যন্ত সাড়ে চারশত মানুষ টিকা নিয়েছেন। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, সকাল ৯টায় টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত যে গতিতে টিকা প্রয়োগ চলছে, তাতে মনে হচ্ছে দিন শেষে আমরা হাজারের বেশি মানুষকে টিকা দিতে পারব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা