করোনায় আমরা ভালো সেবা দিতে পেরেছি : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

করোনায় আমরা ভালো সেবা দিতে পেরেছি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার মধ্যে মানুষকে আমরা ভালো সেবা দিতে পেরেছি। যে কারণে বিশ্বের মধ্যে বাংলাদেশের মৃত্যু হার সবচেয়ে কম। করোনায় সংক্রমণের হারও কম। আমরা যে সেবা দিয়েছি সেটা ইউরোপ-আমেরিকাও পারেনি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১২ দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

জাহিদ মালেক, ভ্যাকসিনও আমরা ভালোমত দিতে পারবো। আপনারা কোনরকম গুজবে কান দেবেন না। আগে আমরা সাধারণ মানুষকে ভ্যাকসিন দেবো। যাদের দরকার তারা আগে পাবে ভ্যাকসিন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুখবর হচ্ছে ভারত সরকার আমাদের যে ভ্যাকসিন দিচ্ছে তা এরই মধ্যে পৌঁছেছে। ভারতীয় হাইকমিশন থেকে পররাষ্ট্রমন্ত্রী ও আমি সেই ভ্যাকসিন গ্রহণ করেছি। ভ্যাকসিনগুলো পাওয়ার পর আমরা স্টোরেজ রেখেছি। স্টোরেজ থেকে পর্যায়ক্রমে সারাদেশে আমরা আমাদের সিদ্ধান্ত মোতাবেক বিতরণ করবো। প্রথমে কয়েকটা হাসপাতলে আমরা ভ্যাকসিন দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। প্রধানমন্ত্রী সময় দিলে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন ভ্যাকসিনেশনের প্ল্যান এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কোনো ধরনের যেন সমস্যা না হয় সে জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা আছে। যে কমিটির প্রধান হলেন আমাদের মুখ্য সচিব। এ কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও রয়েছেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) পরিচালক (অতিরিক্ত পরিচালক) সুশান্ত কুমার সাহা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা