স্বাস্থ্য

৩৫ লাখ ডোজ টিকা আসবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার ২১ জানুয়ারি এ টিকা দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং এর ওপরে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ভারত উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো যে চুক্তি করেছে, তার প্রথম চালান হিসাবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।

আব্দুল মোমেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার সব মিলিয়ে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসবে এবং আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে। টিকা কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে তিনি বলেন, টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ টিকা দেওয়ার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, যেমন রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এর মধ্যে চীনও আছে। চীন কোনও উপহার দিচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা