স্বাস্থ্য

মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু’র মায়ের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও বিজ্ঞাপন সংস্থা মিডিয়াকম লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু’র মা মিনতি কুন্ডু মারা গেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন । উচ্চ রক্তচাপ ও নানাবিধ শারিরীক সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

রোববার (১৯ জানুয়ারি) তাঁর নিজ বাড়ি শাহজাদপুরে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি এনটিভি’র হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুন্ডু, এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক চন্দন কুমার কুন্ডু এবং বাংলা টিভির মার্কেটিং ইনচার্জ চয়ন কুমার কুন্ডু-সহ ৭ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা