স্বাস্থ্য

সাড়ে আট মাসে করোনার সর্বনিম্ন সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৫৬৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

রোববার( ১৭ জানুয়ারি) দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাছিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত বছরের মার্চ মাসের শুরুর দিকে করোনা এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯০৬ জন। সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন।

গত এক দিনে আরও ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সান নিউজ/এসএ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা