স্বাস্থ্য

ভারতকে অগ্রিম অর্থ দিয়েও টিকা পাচ্ছে না ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চলছে গণ টিকাদান প্রকল্প। তার আগেই ভারত থেকে টিকা কেনার জন্য উড়োজাহাজ পাঠানোর ঘোষণা দেয় ব্রাজিল। আগাম অর্থও পরিশোধ করেছে। কিন্তু ভারত বলছে, অন্যান্য দেশে টিকা দেওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শুক্রবার ( ১৫ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের জানান, এই মুহূর্তে ভারতের টিকাদান কর্মসূচি নিয়ে ব্যস্ততা চলছে, তার প্রস্তুতি চলছে, এখনো সব জায়গায় পুরো ডোজ পৌঁছায়নি। অথচ শনিবার সকাল নয়টায় টিকাদান শুরু হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে অন্য দেশের অনুরোধ মানা সম্ভব হবে না।

ভয়েস অব আমেরিকা জানায়, ব্রাজিল বিমান পাঠিয়ে দেওয়ার কথাও বলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেই বিমান পুণের সেরাম ইনস্টিটিউট থেকে ২০ লাখ ডোজ করোনা প্রতিষেধক বিশেষ কন্টেইনারে করে নিয়ে যাবে। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তাড়াতাড়ি যাতে করোনা টিকা পাওয়া যায় সেই অনুরোধ করেছিলেন।

আরও জানান, যদিও ভারত বলেছে তাদের তৈরি টিকা যাতে সব দেশই পায় সে ব্যবস্থা করবে। সে ক্ষেত্রেও প্রতিবেশী দেশগুলোকে যে অগ্রাধিকার দেওয়া হবে, সেটাও ভারত আগে জানিয়ে দিয়েছে। তবে এখনই প্রতিবেশী কিংবা দূরের কাউকেই দেওয়া যাবে না। ঠিক কবে দেওয়া যাবে তাও বলা যাচ্ছে না।

ব্রাজিল সরাসরি সেরাম ইনস্টিটিউট থেকে করোনা প্রতিষেধক কিনেছে। তার দামও মিটিয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এও বলেছিল, ১৬ জানুয়ারি টিকা নিয়ে তাদের বিশেষ কন্টেইনারবাহী উড়োজাহাজ দেশে ফিরবে। ব্রাজিলে আনুষ্ঠানিক ছাড়পত্রের পর পাঁচ দিনের মধ্যে সেখানে টিকাদান শুরু হবে বলেও জানায় মন্ত্রণালয়।

এ দিকে প্রধানমন্ত্রী মোদির দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে অনুরাগ শ্রীবাস্তব বলেন, মানবতার স্বার্থে ভারত সবাইকে টিকা পৌঁছে দেবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা