ভোলায় ভিটামিন এ খাবে ২৭২৩০৬ শিশু
স্বাস্থ্য

ভোলায় ভিটামিন এ খাবে ২৭২৩০৬ শিশু

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: জেলার দুই লাখ ৭২ হাজার ৩০৬ জন শিশুকে এ বছর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৬৭৭ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪০ হাজার ৬২৯ জনকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ১০টি স্থায়ীসহ এক হাজার ৬৯০টি কেন্দ্রে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি।

কর্মশালায় ডা. হাসনাইন আহমেদ, ডা. ফারজানা ও ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপুসহ গণমাধ্যম ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা