বোয়ালমারীতে আসন্ন শীতে করোনা প্রতিরোধে জরুরি সভা 
স্বাস্থ্য

বোয়ালমারীতে আসন্ন শীতে করোনা প্রতিরোধে জরুরি সভা 

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুূর): আসন্ন শীতে করোনার (কোভিট-১৯) প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে, বিশেষজ্ঞদের এমন সতর্কবাণী আসার সঙ্গে সঙ্গে জরুরি সভা করেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে তার কার্যালয়ে জরুরি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া।

সভায় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আব্দুর রসিদ, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মীনা মুকুল, ঘোষপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, সাতৈর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, রূপাপাত ইউপি চেয়ারম্যান মো. আজিজার রহমান, গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জরুরি সভায় আসন্ন শীতের আগেই করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলাজুড়ে ব্যাপক প্রচার প্রচারণা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি ও জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা