ছবি: সংগৃহীত
পরিবেশ

৩ বিভাগে বৃষ্টির আভাস

সান নিউজ ডেস্ক :আজ দেশের ৩ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার (১৭ এপ্রিল) সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আপনাদের হয়ত মনে আছে, ১৪ এপ্রিলের পূর্বাভাস দিয়েছিলাম যে আগামী ১৭ ও ১৮ এপ্রিল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় দুর্বল কালবৈশাখী ঝড়সহ খুবই হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ১৪ দিনে রেমিট্যান্স এলো ১০২৫৮ কোটি টাকা

আজ সোমবার সকাল ৯ টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে , সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ।

আরও পড়ুন : টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই

তবে কোনো কোনো জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে উল্লেখ করে তিনি জানান, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার তাপপ্রবাহ অবস্থা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকার তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোতে গরমের প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় ২ ট্রেনের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে গরম ও জ্বলীয় বাষ্পযুক্ত বাতাস বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে।

ফলে গতকাল অপেক্ষা আজ মানুষের শরীর থেকে ঘাম কম শুকাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা