ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে সর্দি-কাশি থেকে বাঁচতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : গরমে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে সর্দি-কাশি, দুর্বলতা, হজমের সমস্যা এবং হিট স্ট্রোকের মতো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। ঘাম বেশি হলে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারাসাম্যে সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন : গরমে বদ হজমে ঘরোয়া সমাধান

এসব সমস্যা দূর করতে নানা ধরনের ওষুধ খেয়েও মুক্তি মিলছে না।

এ সময় ঘরোয়া কিছু উপায়ে সমাধান চেষ্টা করতে পারেন-

আরও পড়ুন : গরমে ঘর ঠান্ডা রাখার উপায়

(১) লবঙ্গ : অ্যাসিডিটি হলে এক টুকরো লবঙ্গ মুখে রেখে চুষতে থাকুন। লবঙ্গে থাকা প্রাকৃতিক তেল অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে।

(২) দুধ : দীর্ঘদিন ধরে শুকনো কাশি ওষুধেও খেয়েও যদি না কমে তাহলে এই প্রতিকারটি ব্যবহার করে দেখুন। সেজন্যে ৫-৬ টা খেজুর আধা লিটার দুধে প্রায় আধ ঘণ্টা ফোটান। কম আঁচে ফুটিয়ে দুধ কমে গেলে, এই মিশ্রণটি দিনে কমপক্ষে ৩ বার খান।

আরও পড়ুন : তরমুজের মকটেল

(৩) তুলসি : প্রচণ্ড কাশি হলে তুলসি ব্যবহার করে দেখতে পারেন। সেজন্যে তুলসির রসের সাথে সমপরিমাণ রসুনের রস এবং মধু মিশিয়ে খান। দিনে ৩ বার এই মিশ্রণটি খান। কাশি কমাতে সাহায্য করবে এই মিশ্রণ।

শুধু কাশি সারাতেই নয়, তুলসিতে থাকা উপাদান আরও অনেক সমস্যা কমায়। এতে থাকা অ্যান্টাসিড বৈশিষ্ট্য অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এজন্য কয়েকটা তুলসি পাতা চিবিয়ে গিলে ফেলুন। তুলসি পাতা অ্যাসিড রিফ্লাক্স এবং আলসার হতে দেয় না। এটি খাদ্য শোষণেও সাহায্য করে।

আরও পড়ুন : আনারসের দশটি গুণাগুণ

(৪) তরমুজ : গরমে যদি অসহ্য মাথাব্যথা হয়, তাহলে এক গ্লাস তরমুজের রস খান। মাথাব্যথা কমাতে তরমুজ দারুণ কার্যকর। কারণ এই ফলের বেশির ভাগই পানি। এর পাশাপাশি পটাসিয়ামের মতো ইলেক্ট্রোলাইটও রয়েছে তরমুজে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা