ছবি: সংগৃহীত
বিনোদন

ইস্তাম্বুল গেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় যুগল অঙ্কুশ-ঐন্দ্রিলা সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন। গত কয়েক মাস আগেও এই জুটি গ্রিসে ঘুরতে গিয়েছিলেন। এবার তাদের গন্তব্য তুরস্ক। অনেকটা যেন চুপিসারে ইস্তাম্বুলে গেলেন তারা।

আরও পড়ুন: সৃজিত মিথিলার বয়সের পার্থক্য নিয়ে সমালোচনা

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামের স্টোরিতে কিছু ছবি শেয়ার করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবিতে তাদের তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দেখা গেছে।

অঙ্কুশ নিজের স্টোরিতে তুরস্কের বিখ্যাত খাবার শওয়ারমার ছবি পোস্ট করেছেন। পরদিন ইনস্টাগ্রামে ইস্তাম্বুলের রাস্তায় নিজের কিছু ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা।

তাদের এই ছবিগুলো দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, কোনোও বিশেষ শুটিংয়ের জন্য কী ইস্তাম্বুল গেলেন তারা? নাকি নিছক ভ্রমণের উদ্দেশ্যে?

আরও পড়ুন: লাল গালিচায় মেজাজ হারালেন লক্ষ্মী!

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, শুটিং নয়, বরং ২ জনে ছুটি কাটাতেই এ নয়নাভিরাম শহরে উপস্থিত হয়েছেন। গোপনে যে ভ্রমণ শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত অবশ্য গোপন থাকেনি।

যদিও তারা এক সাথে কিন্তু কোনো ছবি পোস্ট করেননি। পরে সেই স্টোরির মেয়াদ শেষ হলেও শেষ রক্ষা হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঐন্দ্রিলার ছবি।

শোনা যাচ্ছে, অবশ্য কলকাতায় ফেরার পর ‘অসুখ বিসুখ’ ছবির শুটিং শেষ করবেন অঙ্কুশ। এছাড়া পুজোর পর নতুন ছবির কাজ শুরু করতে পারেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা